মো: রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের আতকাপাড়া চরপাড়া যুব সমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত হয়েছে। চৌরাস্তা বাজারসংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ও আশপাশের এলাকা থেকে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সন্ধ্যা থেকেই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দর্শনার্থীরা দীর্ঘ সময় ধরে মুগ্ধ হয়ে জারিগান উপভোগ করেন। রাত দুইটার দিকে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
লুৎফুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও মো. সুরুজ মিয়া মেম্বার ও শফিক মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন মাইন উদ্দিন মইন। আয়োজক কমিটির মধ্যে মো. বিল্লাল মিয়া, রফিকুল ইসলাম, বাচ্চু মিয়া, জসিম উদ্দিন, ফজলুর রহমান ও মুঞ্জিল মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় বিজয়ী চরপলাশ জারিদল ও লক্ষ্মীয়া সেত্রাকালী জারিদল প্রত্যেকে প্রথম পুরস্কার হিসেবে একটি করে খাসি লাভ করে। এছাড়া তৃতীয় স্থান অধিকারী সামরাইদ জারিদলসহ অংশগ্রহণকারী অন্যান্য দলকেও পুরস্কৃত করা হয়।
কেএমএএ/আপ্র/২৯.১০.২৬