গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

হ্যাকারচক্রের ফাঁদে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীরা দিশেহারা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০১ এএম ২০২৬
হ্যাকারচক্রের ফাঁদে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীরা দিশেহারা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

‎এস  এ খান শিল্টু: সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেওয়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ)-এর অ্যাকাউন্ট থেকে অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। মেহেরপুর সদর উপজেলায় এই চক্রের খপ্পরে পড়ে অসহায় ও প্রান্তিক মানুষগুলো চরম দুরবস্থায় পড়েছেন। ভাতার সামান্য টাকায় ওষুধ কেনা ও সংসার চালানো মানুষগুলোর এই কষ্টের টাকা চোখের পলকেই তুলে নিচ্ছে হ্যাকাররা।
‎
‎অনুসন্ধানে জানা যায়, প্রতারক চক্রটি নিজেদের উপজেলা অফিস বা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে সুবিধাভোগীদের ফোন করে। এরপর ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়া বা ভাতার টাকার সাথে আরও অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে ওটিপি (ঙঞচ) বা পিন নম্বর জেনে নেয়। আর এই পিন নম্বর পাওয়ার সাথে সাথেই অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা হাওয়া হয়ে যায়। ভুক্তভোগীদের বিবরণ থেকে এই প্রতারণার ভয়ংকর চিত্র উঠে এসেছে
‎
‎বিধবা ময়না খাতুনের আকুতি, ভাতার টাকা দিয়েই পেটের আলসারের ওষুধ কেনেন বয়োবৃদ্ধ বিধবা ময়না খাতুন। তার ছেলে জানান, একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়—উপজেলা থেকে ফ্যামিলি কার্ড ও ভাতার বকেয়া টাকা বাবদ একসাথে ৮ হাজার টাকা দেওয়া হবে। না বুঝে একটি ওটিপি নম্বর অন্য একজনের মাধ্যমে জানানোর সাথে সাথেই অ্যাকাউন্ট থেকে সব টাকা কেটে নেওয়া হয়।
‎
‎বয়স্ক ভাতাভোগী আবুল হোসেন পরিশ্রম করতে না পারা এই বৃদ্ধ জানান, তার ভাতার টাকা সরকারের পক্ষ থেকে আসার পরপরই পরপর দুইবার অজ্ঞাত কেউ তুলে নিয়েছে। এই টাকা দিয়েই তার ওষুধ ও সংসার চলত। যারা এ ধরনের কাজ করছে ঠিক করছে না আমাদের মতন অসহায় লোককে নিঃস্ব করে দিচ্ছে। এখন তিনি চরম বিপদে দিন কাটাচ্ছেন।
‎
প্রতিবন্ধী ভাতাভোগী শফিকুলের স্ত্রী জানান, ফ্যামিলি কার্ড ও ৫ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার কথা বলে প্রতারকরা কৌশলে তার স্বামীর কাছ থেকে মোবাইল নম্বর ও পিন কোড জেনে নেয়। এর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে অ্যাকাউন্ট চেক করে দেখা যায়, জমানো সব টাকা গায়েব হয়ে গেছে। এই টাকা দিয়ে আমাদের সংসারের কিছু উপকার হয়। সে সাথে ওষুধ পত্র কেনা হয়।
‎
‎মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান জানান, সদরে বর্তমানে বয়স্ক ভাতাভোগী ৯,৫৬০ জন, বিধবা ভাতাভোগী ৩,৮৩৩ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ৫,৬৮৬ জন এবং ১৩ জন হিজড়া ভাতা পাচ্ছেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতার আওতায় ৭৩ জন এবং চার স্তরে ৭৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এই সুবিধার অন্তর্ভুক্ত রয়েছেন ।সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই সুবিধাভোগীদের তালিকা পাঠানো হয় এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়।
‎
‎এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এই নম্বরগুলো হ্যাকাররা কীভাবে পায়, তা আমাদের বোধগম্য নয়। যদি কোনো ব্যক্তির ফোন নম্বর বা অ্যাকাউন্ট একবার হ্যাকিংয়ের শিকার হয়, তবে আমাদের পরামর্শ হলো অবিলম্বে নম্বরটি পরিবর্তন করে ফেলা। এছাড়া আইনগত পদক্ষেপ হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া আমাদের একমাত্র উপায়।
‎
‎প্রান্তিক মানুষের জীবন বাঁচানোর এই সামাজিক নিরাপত্তা ভাতার টাকা সুরক্ষায় দ্রুত এই সংঘবদ্ধ প্রতারক চক্রকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

কেএমএএ/আপ্র/২৯.১০.২৬

সংশ্লিষ্ট খবর

সেতুর বাইপাস থেকে মোটরসাইকেলসহ সবুজের লাশ উদ্ধার
২৯ অক্টোবর ২০২৬

সেতুর বাইপাস থেকে মোটরসাইকেলসহ সবুজের লাশ উদ্ধার

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: সড়কের একদিকে মোটরসাইকেল, আরেকদিকে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে...

এমএফসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
২৯ অক্টোবর ২০২৬

এমএফসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

এস এ খান শিল্টু মেহেরপুর: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফস) অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক স...

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি
২৯ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছুটির পর সড়ক প...

দিনব্যাপী নিরাপদ অভিবাসন, মানব পাচার বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬

দিনব্যাপী নিরাপদ অভিবাসন, মানব পাচার বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর এ ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে