গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২০ এএম ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৬৮ জন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতালে ও দুর্ঘটনাস্থলের আশপাশে ভিড় করছেন তাদের পরিবারের সদস্যরা। ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বুধবার সকালে রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার রেলপথে উর্দা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে এবং বেসরকারি প্রতিষ্ঠান ইরিও পরিচালিত ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল। একপর্যায়ে ইরিওর ট্রেনটি থেমে গেলে পেছন থেকে দ্রুতগতিতে এসে সেটিকে ধাক্কা দেয় রেনফের ট্রেন। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত আরও ১০৭ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আঞ্চলিক সরকার কাস্তিয়া-লা মাঞ্চার প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাখে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাকবলিত কয়েকটি বগির নিচের অংশে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, রাতভর উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ সরিয়ে তল্লাশি চালিয়েছেন। নিহতদের শনাক্ত করতে মাদ্রিদ, টলেডো, কর্দোবা ও সেভিলে চারটি কার্যালয় খুলেছে স্পেনের সিভিল গার্ড। সেখানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি কাস্তিয়া-লা মাঞ্চা ও মাদ্রিদে রক্তদানের কেন্দ্র খোলা হয়েছে।

দুর্ঘটনার কাছাকাছি উর্দা গ্রামের একটি স্কুলে স্বজনদের খোঁজখবর নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে রেডক্রসের কর্মীরা শোকাহত পরিবারগুলোকে মানসিক সহায়তা দিচ্ছেন। রেডক্রসের মনোবিজ্ঞানী কারমেন গার্সিয়া বলেন, কেউ হতবিহ্বল, কেউ ক্ষুব্ধ, আবার কেউ গভীর দুশ্চিন্তা ও শোকে ভেঙে পড়েছেন। স্বজন হারানোর শোক সামলানোর প্রক্রিয়াটি কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ দুর্ঘটনার পর স্পেনের দ্রুতগতির রেল নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। চলতি বছরের জানুয়ারিতে আন্দালুসিয়ার আদামুজ শহরের কাছে একই রেলপথে রেনফে ও ইরিওর দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, স্পেনের মতো একটি দেশে একই বছরে দুটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি কিংবা অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিহতদের মধ্যে ৩১ বছর বয়সী সিভিল গার্ড কর্মকর্তা হোসে ম্যানুয়েল চাকোনের পরিচয় প্রথম দিকে নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দেশটির পিপলস পার্টির সাবেক এক মন্ত্রী এবং কয়েকজন বিদেশি পর্যটকও থাকতে পারেন।

কেএমএএ/আপ্র/২৯.১০.২৬

সংশ্লিষ্ট খবর

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত
২৯ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনাসহ উপকূলীয় এলাকায় টানা ব...

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
২৯ অক্টোবর ২০২৬

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্র...

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা
২৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।...

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের
২৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করার দাবি করেছে ইরানে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে