মোঃ আকরাম হোসেন: টাইলের সখীপুরে একটি পরিত্যক্ত কাঠের বাক্স থেকে ১২টি গ্রেনেড সদৃশ পুরোনো বস্তু উদ্ধার করেছে পুলিশ। বাক্সের গায়ে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লখা একটি নেইমপ্লেট রয়েছে- যা থেকে ধারণা করা হচ্ছে এগুলো ১৯৭১ বা তার আগের আমলের পুরোনো অস্ত্র বা গোলাবারুদ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন হঠাৎ একটি সন্দেহজনক বাক্স দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সখীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাক্সটি উদ্ধার করে।
প্রাথমিক তল্লাশিতে পরিত্যক্ত ওই দুটি বাক্স থেকে মোট ১২টি গ্রেনেড উদ্ধার করা হয়। ঐতিহাসিক সময়ের এই নিদর্শনের গায়ে লেখা নেইমপ্লেট থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তুগুলো অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ হতে পারে। এগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে (ইড়সন উরংঢ়ড়ংধষ টহরঃ) খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কেএমএএ/আপ্র/২৯.১০.২৬