গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আদাবরের ‘পাংখা রুবেল’ গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১ পিএম, ০৮ মে ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
আদাবরের ‘পাংখা রুবেল’ গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

ঢকার আদাবর থানায় তালিকাভুক্ত ‘শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি’ রুবেল ওরফে ‘পাংখা রুবেলকে’ গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সকালে আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানিয়েছেন। তিনি বলেন, রুবেল আদাবর থানার ৩ টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে।

পুলিশ বলছে, গ্রেফতার রুবেল শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। এর আগেও রুবেল তিনবার গ্রেফতার হয়ে জামিনে বের হয়ে আবারো একই কাজে জড়ায়।

চব্বিশের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চুরি-ছিনতাই, ডাকাতি কিংবা খুনের ঘটনায় ঢাকায় সবচেয়ে আলোচিত মোহাম্মদপুর এলাকা। রোজকার চুরি, ছিনতাই, ডাকাতিতে অতিষ্ঠ হয়ে মোহাম্মদপুরে নাগরিকরা কয়েকদফা থানায় গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন।

এমন প্রেক্ষাপটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় ‘সাঁড়াশি অভিযান’ চালিয়ে আসছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই