গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১২:৩৫ এএম ২০২৬
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
ছবি

অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন মোড়ল -ছবি সংগৃহীত

সাতক্ষীরার সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদারি গ্রামে পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাতের পর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন মোড়ল পলাতক রয়েছেন।

গত শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুনের বয়স ৩৬ বছর। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাসলিমা দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামান ও ফাতেমা খাতুন দম্পতির মেয়ে। আর অভিযুক্ত সাদ্দাম হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বেনাপোল এলাকার লোকমান হোসেন মোড়লের ছেলে। প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে সাদ্দাম পরিবার নিয়ে লক্ষ্মীদারি গ্রামে তার প্রয়াত নানা মোহাম্মদ গাজীর বাড়িতে বসবাস করছিলেন। তাদের ১৩ বছর বয়সী একটি মেয়ে ও আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, সাদ্দাম দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। সম্প্রতি অভাবের কারণে তাসলিমা বাবার বাড়ি থেকে একটি ছাগল এনে পালন করছিলেন। অভিযোগ রয়েছে, সাদ্দাম সেটি চুরি করে বিক্রি করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ শুরু হয়।

একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে সাদ্দাম হাতুড়ি দিয়ে তাসলিমার মাথায় আঘাত করেন। তিনি অচেতন হয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

পরে রাত পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং পলাতক সাদ্দাম হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/১৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই