গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৭ মে ২০২৬

মেনু

আবারো ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
আবারো ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর ভাষানটেকে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে  শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে এ ঘটনায় ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির বাবা।

গ্রেফতার মো. হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার ভাষানটেক এলাকায় বসবাস করছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই থেকে তিন দিন ধরে শিশুটি তার গোপনঅঙ্গে ব্যথার কথা বলে পরিবারের কাছে কান্নাকাটি করছিল। একপর্যায়ে শনিবার রাত ৮টার দিকে সে তার পরিবারকে ঘটনার কথা জানায়। 

শিশুটি জানায়, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে তাদের ঘরের সামনে খেলা করছিল। এ সময় প্রতিবেশী হোসেন তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর ঘরের দরজা বন্ধ করে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনাটি জানার পরপরই শিশুটির বাবা শনিবার রাতে ভাষানটেক থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পর রাতেই অভিযান চালিয়ে আসামি হোসেনকে গ্রেফতার করে।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ধর্ষণের মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে। সেই নৃশংস ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাষানটেকে আবারো একই বয়সী এক শিশুকে ধর্ষণের এই ঘটনা ঘটল।

এসি/আপ্র/২৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু
২৪ মে ২০২৬

চট্টগ্রামে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) ভোরে উপ...

শিশু রামিসা হত্যার পর লাশ গুমের চেষ্টা
২০ মে ২০২৬

শিশু রামিসা হত্যার পর লাশ গুমের চেষ্টা

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়ে...

বোনের বদলে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে ধরা
১৮ মে ২০২৬

বোনের বদলে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে ধরা

প্রতারণার মামলায় বড় বোনের পরিবর্তে আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়ার ঘটনায় এক তরুণীকে তিন দিনের...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
১৮ মে ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সাতক্ষীরার সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদারি গ্রামে পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই