গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মজিবর মুজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি শ্রমিক ইউনিয়নের

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:২৪ এএম ২০২৬
মজিবর মুজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি শ্রমিক ইউনিয়নের
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্যসচিব মো. মজিবর রহমান মুজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তাঁকে দলীয় পদে পুনর্বহালের অনুরোধ জানিয়েছে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে গত ৯ আগস্ট রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে প্রকৃত ঘটনা তুলে ধরেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় শহরের সুইহারি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি ও অনুরোধ জানান জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম।

লিখিত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি মজিবর রহমান মুজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় পদ পুনর্বহালের আবেদন জানান।

আব্দুল কাইয়ুম বলেন, মজিবর রহমান মুজিব একজন সৎ, নিষ্ঠাবান ও মাঠপর্যায়ের কর্মী। তিনি দীর্ঘদিন কারাবন্দি থেকে নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টও তিনি কারাবন্দি ছিলেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় পদে পুনর্বহালের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে গত ৯ আগস্ট রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধানের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এ সময় গত ১১ আগস্ট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুরে পরিবহন ধর্মঘট ও বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হয়েছে, তার জন্য জেলার সর্বস্তরের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেল ৪টায় দীর্ঘ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতা মজিবর রহমান মুজিব জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, ৯ আগস্ট রাতে কোতোয়ালি থানা হেফাজতে মজিবর রহমান মুজিবকে বেদম প্রহার করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার প্রকৃত চিত্র স্বচক্ষে পরিদর্শন করে প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, অর্থসচিব মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মো. রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য মো. খোকন, মো. আফজাল হোসেন, শ্রী উদয় চক্রবর্তী, মো. হালিম বাবু ও সৈয়দ খালিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. মজিবর রহমান মুজিব জাতীয়তাবাদী কৃষকদলের দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব এবং জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটিরও একজন সদস্য।
সানা/আপ্র/১৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই