গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

আ.লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

প্রকাশিত: ১২:১১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪০ এএম ২০২৬
আ.লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
ছবি

ছবি সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

জানা গেছে, অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালুর হাত ধরে আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মান্নান খান ভাসানী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং শৌলপাড়া ইউপি সদস্য আলমগীর বেপারী। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির বিকল্প নেই। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে আজ বিএনপিতে শামিল হয়েছি।

এ সময় বিএনপির নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে দলে নেন এবং বিএনপি নেতারা বলেন, আজকের এই গণযোগদান প্রমাণ করে মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিশালী করবে।

এসি/আপ্র/১৯/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে