গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সন্তানের সামনে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৫

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০৩ এএম ২০২৬
সন্তানের সামনে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৫
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে রুহুল আমিন (৩৮) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্বশুর, শ্যালক, চাচা শ্বশুর ও ১৬ বছর বয়সী মেয়ে রিমিসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের কুমারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে শ্বশুরবাড়ির পাশের একটি ঝোপঝাড় থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রী হালিমা খাতুন, শ্বশুর মো. রফিক, শ্যালক মো. শাহজাহান, চাচা শ্বশুর তাজউদ্দীনসহ শ্বশুরবাড়ির লোকজন রুহুল আমিনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের সময় তাঁর ১৬ বছর বয়সী মেয়ে রিমি ঘটনাটি দেখলেও ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের ভাষ্য, রুহুল আমিনের আরেক শিশুকন্যা আফরিন বাবার ডাক-চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাঁকে বাঁচাতে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেও মারধর থামেনি।

নিহত রুহুল আমিন বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মো. আতাহার আলীর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং বিয়ের পর শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, মারধরের পর রুহুল আমিনের মরদেহ বাড়ির অদূরে ঝোপঝাড়ের আড়ালে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক পাঁচজন হলেন—রুহুল আমিনের স্ত্রী হালিমা খাতুন (৩৫), শ্বশুর মো. রফিক (৫৫), শ্যালক মো. শাহজাহান (২৭), চাচা শ্বশুর তাজউদ্দীন (৫০) এবং নিহতের ১৬ বছর বয়সী মেয়ে রিমি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সানা/কেএমএএ/আপ্র/১৫/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই