গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

শীতে কাঁপছে কুড়িগ্রাম, মানবিকতায় উষ্ণতা ছড়ালো পূবালী ব্যাংক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ১২:৫১ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:২৮ এএম ২০২৬
শীতে কাঁপছে কুড়িগ্রাম, মানবিকতায় উষ্ণতা ছড়ালো পূবালী ব্যাংক
ছবি

ছবি সংগৃহীত

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। শীত নামলেই এখানকার জনজীবন সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় যখন নিম্ন আয়ের মানুষ, এতিম শিশু ও প্রতিবন্ধীরা অসহায় হয়ে পড়ে—ঠিক তখনই মানবিকতার উষ্ণ পরশ নিয়ে পাশে দাঁড়িয়েছে পূবালী ব্যাংক পিএলসি। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে ইতোমধ্যেই প্রশংসায় ভাসছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি।

চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম জেলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পূবালী ব্যাংক। 
এরই অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ২০০টি কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগে চিলমারী উপজেলার সর্বস্তরের মানুষের মন জয় করে নিয়েছে ব্যাংকটি।

চিলমারী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখে। পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সমাজের দায়বদ্ধ অংশীদার হিসেবেও নিজেদের প্রমাণ করছে।

এদিকে উত্তরাঞ্চলসহ কুড়িগ্রামে তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। প্রতিদিন শীতের তীব্রতা বাড়ায় কর্মজীবী মানুষ, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি উদ্যোগের অংশ হিসেবে গত রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্নস্থানে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে পূবালী ব্যাংক পিএলসি।

সদর উপজেলার পাঁচগাছী এলাকায় একটি কর্মসূচি এবং উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তিনটি মাদরাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আজাহারুল ইসলাম, কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির, উলিপুর শাখার ব্যবস্থাপক আশরাফুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং চিলমারী উপ-শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদসহ অনেকেই।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা। এখানকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও পূবালী ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

শীতের নির্মম বাস্তবতায় যখন অসহায় মানুষ উষ্ণতার আশায় দিন গুনছে, তখন পূবালী ব্যাংকের এই উদ্যোগ কেবল কম্বল বিতরণ নয়—এটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই কুড়িগ্রামবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে।

সানা/এসি/আপ্র/২১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে উদ্বেগজনহারে
০৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে উদ্বেগজনহারে

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জুন মাসে আক্রান্তের...

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই