গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আপত্তির মুখে কিশোরগঞ্জের কনসার্ট বাতিল

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রকাশিত: ০৩:০০ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:০৭ এএম ২০২৬
আপত্তির মুখে কিশোরগঞ্জের কনসার্ট বাতিল
ছবি

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে পূর্বনির্ধারিত কনসার্ট ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বাতিল করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) এ কনসার্টে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ ও সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের কথা ছিল।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানানো হয়েছিল। এ কারণে কনসার্ট আয়োজনের অনুমতি বাতিল করা হয়েছে।

তবে জেলা প্রশাসক একই সঙ্গে বলেন, শুরুতে কনসার্ট আয়োজনের অনুমতি দেওয়া হলেও আয়োজক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স নেই।

কনসার্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা সোমবার দিয়েছিলেন আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল। পরদিন কনসার্ট বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ।

সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহর করা ওই আবেদনে কনসার্টে গান-বাজনার আয়োজনকে ‘শরিয়তবিরোধী’ উল্লেখ করে তা বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও জানানো হয়।

কনসার্ট বন্ধের দাবিতে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলেরও ডাক দিয়েছিল সংগঠনটি।

দুপুরে কনসার্টের অনুমতি বাতিলের বিষয়টি জানতে পারেন বলে জানান মাওলানা আহমাদুল্লাহ। তিনি বলেন, তাঁদের আবেদনের পর জেলা প্রশাসন কনসার্টের অনুমতি বাতিল করেছে। এ জন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

অন্যদিকে আয়োজক ইব্রাহীম খলিল বলেন, তাঁদের রেস্টুরেন্টের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করে তাঁরা অনুষ্ঠান আয়োজনের অনুমতিও পেয়েছিলেন।

তিনি দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রশাসনের কাছ থেকেই কনসার্টের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান না করার কথা জানানো হয়। ফলে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করতে বাধ্য হন তাঁরা।

ইব্রাহীম খলিল বলেন, অনুমতি বাতিলের খবর পাওয়ার পর মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে।
সানা/আপ্র/২০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই