গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২২ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৩৩ এএম ২০২৬
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
ছবি

ছবি প্রতিনিধি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের প্রায় ১০০ মিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ গ্রামের সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তাঁদের মেয়ে নুছাইফা আক্তার (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে (রেজিস্ট্রেশন নম্বর: গাইবান্ধা-হ-১৩-৪৯৩৪) গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া হামিদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সম্পা বেগম ও নুছাইফা আক্তার নিহত হন। দুর্ঘটনায় সেলিম সরকার আহত হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই