গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জমির বিরোধে স্কুল মাঠে কাঁটাতার, বিপাকে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১:৫৭ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:১৭ এএম ২০২৬
জমির বিরোধে স্কুল মাঠে কাঁটাতার, বিপাকে শিক্ষার্থীরা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাঠে কাঁটাতারের বেড়া থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। ফলে মাঠের ব্যবহারযোগ্য জায়গা কমে গেছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়ছে। অসাবধানতাবশত কাঁটাতারে জড়িয়ে শিক্ষার্থীরা আহত হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

বিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০১ সালে ধর্মপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় আব্দুল আলীর কাছ থেকে ১২ শতাংশ জমি এওয়াজ-বদল এবং আরো ৫ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করার কথা ছিল। এর বিনিময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আব্দুল আলীর বাড়ির পাশের আইনজীবী মনোরঞ্জন পালের কাছ থেকে ১২ শতাংশ জমি কিনে দেওয়ার কথা বলে।

স্থানীয়দের অভিযোগ, পরবর্তী সময়ে ওই ১২ শতাংশ জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে সাবেক বিদ্যালয় সভাপতি আমিন হাওলাদার ও সাবেক প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। ফলে আব্দুল আলী প্রতিশ্রুত জমি না পাওয়ায় নিজের মালিকানাধীন জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেন বলে অভিযোগ রয়েছে।

এতে বিদ্যালয়ের মাঠ সংকুচিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি মাঠে স্বাভাবিক চলাচলেও সমস্যা তৈরি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই একটি মীমাংসা বৈঠক হওয়ার কথা রয়েছে।

অভিযোগের বিষয়ে আব্দুল আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা দ্রুত জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সানা/আপ্র/২৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই