গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৫:৫২ এএম ২০২৬
ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল কাপড়চোপড়ের ব্যাগ। তবে সেই ব্যাগেই লুকিয়ে রাখা হয়েছিল মাদক হিসেবে ব্যবহৃত ২২০টি টাপেন্টাডল ট্যাবলেট। গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের হাতে আটক হন তাঁরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে এসব টাপেন্টাডল উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিসপাড়ার লালন মিয়া (২৫), কাফিরুল ইসলাম (২৩), সোহাগ বাবু (২০) ও হাসান আলী (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে করে কয়েকজন মাদক পাচার করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ টিএনটি মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন কোচটিতে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে চারজনের বহন করা কাপড়চোপড়ের ব্যাগে ২২০টি টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাগগুলো নিজেদের বলে স্বীকার করেন তাঁরা। একই সঙ্গে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত চারটি ব্যাগও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সানা/আপ্র/৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই