গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় কোচিং সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধি, বগুড়া

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২৯ এএম ২০২৬
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় কোচিং সেন্টার সিলগালা
ছবি

ছবি সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। কোচিং সেন্টারটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে কোচিং সেন্টারটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় এবং তাৎক্ষণিকভাবে সেটি সিলগালা করে।

পুলিশ, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সারিয়াকান্দির ফুলবাড়ি বাজার এলাকায় অবস্থিত দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওতে কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার রাজভরের নামও উল্লেখ করা হয়েছে। পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সকালে কোচিং সেন্টারের সামনে এবং ফুলবাড়ি বাজারের তেঁতুলতলা এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় কোচিং সেন্টারটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, বগুড়া জেলা যুবদলের সহসাহিত্যবিষয়ক সম্পাদক আবু জাফর, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান বুলবুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ সামছুল এবং ছাত্রনেতা সাফায়েত হোসেন সাব্বিরসহ স্থানীয়রা।

সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার রাজভর নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একটি কোচিং সেন্টারের ভেতরে পরিচালকের সামনে কোমলমতি শিক্ষার্থীরা কীভাবে এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং তা কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তা আমাদের বোধগম্য নয়। আমরা কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের নির্দেশে কোচিং সেন্টারটির কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমরা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি না হয়, সে জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীর দাবির ভিত্তিতে কোচিং সেন্টারটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।’

এসি/আপ্র/১৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি
১৬ সেপ্টেম্বর ২০২৬

তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি

জরাজীর্ণ তালাবদ্ধ গেট দেখেই বুঝা যাচ্ছে বহুদিন মানুষের যাতায়াত নেই। জং ধরা তালা আর পরিত্যক্ত পরিবেশ।...

২৮ আঙুল নিয়ে জন্ম নিলো দিনাজপুরের শিশু
১৬ সেপ্টেম্বর ২০২৬

২৮ আঙুল নিয়ে জন্ম নিলো দিনাজপুরের শিশু

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। শিশুটির ঠোঁটও কাটা রয়েছে...

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
১৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়ে...

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
১৬ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এতিম ভাতিজার নির্মাণাধীন বাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই