গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

পাইকগাছায় জামায়াতের নির্বাচনী জনসভায় মাওলানা আবুল কালাম আজাদ

ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:২৩ এএম ২০২৬
ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
ছবি

ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নেতা ও খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, নির্বাচনে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তা জীবন দিয়েও প্রতিহত করা হবে।

তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে তা জনগণই নির্ধারণ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশে আর কোনো জালেম সরকার গঠন করতে দেওয়া হবে না।

১১ দলীয় জোট প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা হবে।

তিনি সাহসের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

এছাড়া তিনি নির্বাচনী এলাকার দীর্ঘদিনের সমস্যা টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, কৃষি, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, বেকারত্ব দূরীকরণসহ সার্বিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

লস্কর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম শামসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, তামজিদ আলম ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্রশিবির (দক্ষিণ) এর সভাপতি আবু জার আল গিফারী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সবুর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, পৌর নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি আসমাতুল্লাহ শিকারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব, সোলাদানা ইউনিয়ন আমীর ডা. শফিকুল ইসলাম, এনসিপি নেতা আদনান আসিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

[পাইকগাছা প্রতিনিধি স্নেহেন্দু বিকাশের পাঠানো প্রতিবেদনটি ডেস্ক সম্পাদিত]

 

 

সানা/মেহেদী/৫/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে