গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

চুরির অপবাদে ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪২ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৫ এএম ২০২৬
চুরির অপবাদে ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন
ছবি

ছবি সংগৃহীত

গাইবান্ধা সদরে চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতনে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার চার দিন পর শুক্রবার নির্যাতনের শিকার নারীর ছেলে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত সোমবার সাদা মিয়া (৩৫) ওই নারীকে কাজের কথা বলে নিজের বাড়িতে ডেকে নেন। পরে চুরির অপবাদ দিয়ে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর করেন। এতে বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। অভিযুক্ত সাদা মিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামের প্রয়াত দারোগ আলীর ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। ভিডিওতে দেখা যায়, ওই নারীর দুই হাত ও পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ অবস্থায় তাঁকে একের পর এক আঘাত করা হচ্ছে। নির্যাতনের সময় তিনি চিৎকার করছিলেন।

ওসি নাজমুল হুদা বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার নারী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সানা/আপ্র/৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
০৬ নভেম্বর ২০২৬

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসং...

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক
০৬ নভেম্বর ২০২৬

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

সিলেট সংবাদদাতা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী...

ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিক নাদিম হাসান
০৬ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিক নাদিম হাসান

সাভার প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকার সাভারে কর্মরত বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনি...

তিন মোটরসাইকেলে ছয়জন এসে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
০৬ নভেম্বর ২০২৬

তিন মোটরসাইকেলে ছয়জন এসে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজারের খরুলিয়া এলাকায় ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে