গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজীপুরে দোয়া ও ইফতার মাহফিল

বিতর্ক এড়িয়ে আদর্শিক রাজনীতির আহ্বান হাসান উদ্দিন সরকারের

Super Admin

Super Admin

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ০১:০৩ এএম ২০২৬
বিতর্ক এড়িয়ে আদর্শিক রাজনীতির আহ্বান হাসান উদ্দিন সরকারের
ছবি

ছবি আজকের প্রত্যাশা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর টঙ্গী বড় দেওড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, “যশ-খ্যাতি ও অর্থ একসঙ্গে অর্জন করা যায় না। ব্যক্তিস্বার্থে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা চলবে না।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি হতে হবে আদর্শনিষ্ঠ ও জনকল্যাণমুখী। ব্যক্তিগত লাভের চিন্তা দলীয় শৃঙ্খলা নষ্ট করে এবং দীর্ঘমেয়াদে সম্মান অর্জনের পথে বাধা সৃষ্টি করে। সততা ও নৈতিকতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. মঞ্জুরুল করিম রনি এমপি এবং প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেন। জিয়া পরিবারের ত্যাগ ও অবদান দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান আলোচক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সুপেয় পানির সরবরাহ জোরদারে কাজ চলছে। আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গঠনে প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে হাসান উদ্দিন সরকার আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান।

অনুষ্ঠানে মহানগর ও থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহসভাপতি মো. নাজিম উদ্দীন সরকার। বিশেষ অতিথিসহ স্থানীয় ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

সানা/আপ্র/২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই