গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

সালতা নদী খনন কাজের উদ্বোধন

ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনের আশ্বাস এমপি লবির

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ০৪:০১ এএম ২০২৬
ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনের আশ্বাস এমপি লবির
ছবি

ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনের আশ্বাস এমপি লবির

খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব ও কৃষকবান্ধব সরকার। তাই কৃষকের ভাগ্য উন্নয়নে ডুমুরিয়া ও ফুলতলা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে চাই। সে লক্ষ্য বাস্তবায়নে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ। খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, জনতার শক্তিই বিএনপির মূল শক্তি। জনতার কল্যাণে আমি আমরণ কাজ করে যেতে চাই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো প্রকল্পে দুর্নীতি বরদাশত করা হবে না। আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না।

গতকাল বুধবার (৪ মার্চ) খুলনার ডুমুরিয়া উপজেলার সালতা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি সখা, অ্যাডভোকেট নয়ন, ইউপি চেয়ারম্যান মাহাবুব, সরোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে ওইদিন সকালে তিনি ডুমুরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভায় অংশ নেন।

সানা/আপ্র/৫/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে