গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব, ১৬ দিনে হাসপাতালে ভর্তি ১৩৬৬

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৬:১৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫৮ এএম ২০২৬
চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব, ১৬ দিনে হাসপাতালে ভর্তি ১৩৬৬
ছবি

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলাজুড়ে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ১৬ দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুসহ এক হাজার ৩৬৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে গড়ে আরো ৩০০-৪০০ রোগী চিকিৎসা নিতে আসছেন।


চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে অভিভাবকদের সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। শীতের শুরুতে আবহাওয়া পরিবর্তন এবং স্বাস্থ্যবিধি অবহেলা করাকেই রোগ বিস্তারের অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকেরা।


এদিকে রোগীর চাপ এতটাই বেড়েছে যে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডগুলোর ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি হতে দেখা যাচ্ছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীকে ঠান্ডা মেঝেতেই শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।


হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসের ১ ডিসেম্বর ৬২ জন, ২ ডিসেম্বর ৭৫ জন, ৩ ডিসেম্বর ৭৯ জন, ৪ ডিসেম্বর ৭৯ জন, ৫ ডিসেম্বর ৮৮ জন, ৬ ডিসেম্বর ৯১ জন, ৭ ডিসেম্বর ৮৯ জন, ৮ ডিসেম্বর ৯৭ জন, ৯ ডিসেম্বর ৭১ জন, ১০ ডিসেম্বর ৬৮ জন, ১১ ডিসেম্বর ৭৪ জন, ১২ ডিসেম্বর ৮৮ জন, ১৩ ডিসেম্বর ১০৯ জন, ১৪ ডিসেম্বর ১০৯ জন, ১৫ ডিসেম্বর ৯০ জন এবং ১৬ ডিসেম্বর ৯৭ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সবমিলিয়ে গত ১৬ দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোট ১ হাজার ৩৬৬ জন ডায়রিয়া


সদর হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখা যায়, ওয়ার্ডে সামান্য পরিমাণ জায়গা ফাঁকা নেই। মেঝেতেও চলছে চিকিৎসা। রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সদের। সীমিত জনবল নিয়ে একসঙ্গে এত বিপুল সংখ্যক রোগী সামলানো কঠিন হয়ে পড়েছে। অনেক শিশুকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। শীতের এই সময়ে ঠান্ডা মেঝেতে অসুস্থ শিশুদের নিয়ে বসে থাকতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মায়েরা।


ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মা শাহিনা খাতুন বলেন, তার দুই বছরের ছেলের হঠাৎ বমি ও পাতলা পায়খানা শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এসে দেখেন কোনো বেড খালি নেই। ঠান্ডা মেঝেতেই শিশুকে নিয়ে বসে থাকতে হচ্ছে।


আরেক অভিভাবক মর্জিনা খাতুন বলেন, রাতে শীত বেশি থাকায় মেঝেতে বাচ্চাকে নিয়ে থাকা খুব কষ্টের, তবুও উপায় নেই। গত ৩ দিন ধরে ছেলেকে নিয়ে আছি। রোগীদের প্রচুর চাপ। তবে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছি।


নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, শীতের শুরুতেই ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের চাপ বেড়ে যায়। আমাদের জনবল সংকট। তবুও আমরা দিনরাত অক্লান্তভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন জানান, বর্তমানে সদর হাসপাতালে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। একই সঙ্গে আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।


তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে অভিভাবকদের সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। ডায়রিয়া খুব মারাত্মক নয়, কিন্তু সময়মতো চিকিৎসা না হলে পানিশূন্যতা শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে। ভাইরাসজনিত রোগ হওয়ায় রোটা ভাইরাসে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। এ ভাইরাসের বিরুদ্ধে এখনো নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। তাই চিকিৎসার মূল ভরসা ওরাল স্যালাইন। শিশুদের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। ছয় মাসের বেশি বয়সি শিশুদের নরম খাবার, কাঁচকলা ভর্তা, ডালের পানি খাওয়াতে হবে এবং প্রতিবার পাতলা পায়খানার পর স্যালাইন খাওয়ানো বাধ্যতামূলক।


ডা. খোকন জানান, এখনই সচেতন না হলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সামান্য অবহেলাও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেন তিনি।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, শীতের প্রভাবে বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার ঘটছে, যার ফলে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা পরিস্থিতি সামাল দিয়ে চিকিৎসাসেবা চালু রেখেছি।


এসি/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

রায়পুরে প্রবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ, বরাদ্দ টাকার তদন্ত দাবি
২৯ অক্টোবর ২০২৬

রায়পুরে প্রবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ, বরাদ্দ টাকার তদন্ত দাবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরশুরামপ...

ছেলের মৃত্যুর ৪৫ দিন পর বাসায় মিলল মায়ের মরদেহ
২৯ অক্টোবর ২০২৬

ছেলের মৃত্যুর ৪৫ দিন পর বাসায় মিলল মায়ের মরদেহ

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার...

পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ
২৯ অক্টোবর ২০২৬

পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

মো: রেজুয়ানুল হক, পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের আতকাপাড়া চরপাড়া যুব স...

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন
২৯ অক্টোবর ২০২৬

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন

অনাদি কুমার মণ্ডল: ইতালিতে সরাসরি পাঠানো ও ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে