গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৫৬ এএম ২০২৬
টঙ্গীতে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড ও কলেজ গেট এলাকায় এ অভিযান শুরু হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় প্রথমে টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়।

অভিযান চলাকালে সড়কের ওপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা হয় এবং ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয়। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরবর্তীতে দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সেখানে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চালানো হয়, যাতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়।

টঙ্গী স্টেশন রোডে অভিযানের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা বলেন, মহানগরীর যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে একযোগে একাধিক স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সানা/আপ্র/৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই