গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১ পিএম, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৪৪ এএম ২০২৬
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর বউ বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আরিচপুরস্থ বউবাজার এলাকায় রেললাইনের ওপর এক অজ্ঞাতনামা ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন।

এই সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, ঢাকা অভিমুখী একটি ট্রেন উক্ত এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির  ইনচার্জ রহিমা খাতুন বলেন, ‘লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সানা/এসি/আপ্র/৯/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই