গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে নেশাগ্রস্ত ব্যক্তির আগুনে পুড়ল নিজের বসতঘর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৮ এএম ২০২৬
ঘোড়াঘাটে নেশাগ্রস্ত ব্যক্তির আগুনে পুড়ল নিজের বসতঘর
ছবি

ছবি আজকের প্রত্যাশা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসকে বাজার এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মো. ইসরাফিল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় থাকতেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ করেই তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের কিছু আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই