গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুকুরটি জলাতঙ্কে ভুগছিল, ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়া হয়নি: তদন্ত কমিটি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪০ এএম ২০২৬
কুকুরটি জলাতঙ্কে ভুগছিল, ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়া হয়নি: তদন্ত কমিটি
ছবি

ছবি সংগৃহীত

বাগেরহাটের হযরত খানজাহান (রহ)-এর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ককে আক্রান্ত ছিল। কুকুরটিকে ইচ্ছেকৃতভাবে ‘কুমিরের মুখে ঠেলে দেওয়া’ বা ‘বেঁধে টোপ হিসেবে কুমিরকে কুকুর দেওয়ার’ যে অভিযোগ উঠেছিল তার কোনও সত্যতা পায়নি তদন্ত কমিটি।

ঘটনাটি তদন্তে বাগেরহাট জেলা প্রশাসনে গঠন করা তিন সদস্যের কমিটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা প্রতিবেদন এমন তথ্য দেন।

তদন্ত কমিটির প্রধান বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন, তথ্য উপাত্ত সংগ্রহ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের তদন্ত শেষে একটি প্রতিবেদন জমা দিয়েছি। বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
তবে তদন্তে কুকুরকে ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। কুকুরটি দুর্ঘটনাবসত দীঘিতে পড়ে যায়। এ ছাড়া প্রাণিটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল।
এর আগে ৮ এপ্রিল বিকালে মাজারের দিঘির প্রধান ঘাট থেকে একটি কুকুরকে টেনে পানির নিচে নিয়ে যায় কুমির। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে জেলা প্রশাসনের নির্দেশে ১১ এপ্রিল বিকালে মাজার এলাকায় জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধায়নে কুকুরটি ময়নাতদন্ত করা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি-সিডিআইএল। বুধবার জেলা প্রাণিসম্পদ সিডিআইএলের প্রতিবেদন হাতে পায়।

ইউএনও আতিয়া খাতুন বলেন, ঘটনার দিন কুকুরটি একাধিক মানুষকে কামড় দিয়েছে। মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকান টিকা নিয়েছেন, হাসপাতাল থেকে আমরা সে প্রমাণও সংগ্রহ করেছি। সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রাণিপ্রেমীদের যে অভিযোগ ছিল, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে বা টোপ দেওয়া হয়েছে বলে তার প্রমাণ মেলেনি।

তদন্ত কমিটির সদস্য বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) মোহাম্মদ ছাহেব আলী বলেন, সিডিআইএল থেকে পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল। ওই কুকুর যাদের কামড়েছে তারাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে কুকুর দ্বারা আক্রান্তরা ভ্যাকসিন নিয়েছেন।

তবে জলাতঙ্ক আক্রান্ত কুকুরকে কামড়ানোর কারণে কুমিরের কোনো ঝুঁকি আছে কি-না, জানতে চাইলে মোহাম্মদ ছাহেব আলী বলেন, কুমিরের আসলে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই। কারণ কুমির হিংস্র প্রাণি। তাই তার জলাতঙ্ক আক্রান্ত হওয়ার কোনো ঝুঁকি নেই। তবে যেসব মানুষকে কামড়েছে, তারা টিকা না নিলে ঝুঁকি আছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের বলেন, কুমিরের আক্রমণে কুকুরের মৃত্যু নিয়ে নানা অভিযোগ আসছিল এনিমেল লাভারদের পক্ষ থেকে। তাদের অভিযোগের সত্যতা উদঘাটন করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেই। তারা তদন্ত শেষে একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে অনুযায়ী কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়ার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি।
সানা/আপ্র/১৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই