গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২০ বছর পর ‘জিয়াবাড়িতে’ গেলেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, বগুড়া

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ০০:৩৯ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৫২ এএম ২০২৬
২০ বছর পর ‘জিয়াবাড়িতে’ গেলেন তারেক রহমান
ছবি

সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিয়াবাড়ি পরিদর্শন করেন -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেছেন। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ বাড়িতে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি ‘জিয়াবাড়ি’তে এসেছিলেন।

এর আগে বগুড়ায় প্রধানমন্ত্রীকে টাকার মালা দিয়ে বরণ করে এক শিশু। শাজাহানপুরে জালশুকা এলাকায় সোমবার দুপুরে এ ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাওয়ার পথে এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে টাকার মালা পরিয়ে বরণ করে নেয়। এ সময় প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করেন এবং পরে সেটি আবার তার গলায় পরিয়ে দেন। পাশাপাশি আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন তিনি।
সানা/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই