গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জব্বারের বলী খেলায় সেই শরীফের টানা তৃতীয় জয়

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৫২ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪১ এএম ২০২৬
জব্বারের বলী খেলায় সেই শরীফের টানা তৃতীয় জয়
ছবি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ -ছবি সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ১১৭তম আসরের ফাইনালে তিনি একই জেলার প্রতিদ্বন্দ্বী মো. রাশেদকে পরাজিত করে শিরোপা ধরে রাখেন।

শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১০৮ জন কুস্তিগীর অংশ নেন। গত দুই আসরের মতো এবারও ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গতবারের চ্যাম্পিয়ন ও রানারআপসহ সেরা চারজন সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেন। তাদের সঙ্গে প্রথম রাউন্ড পেরিয়ে আসা আরো কয়েকজন প্রতিযোগী লড়াই করেন। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্ব শেষে সহজ জয় নিয়ে ফাইনালে ওঠেন বাঘা শরীফ, অন্যদিকে রাশেদ সেমিফাইনালে মিঠুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সাভারের মিঠু দীর্ঘ সময়ের লড়াই শেষে শাহজালালকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেন।

বিকেল সাড়ে তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

ঐতিহাসিক এই বলী খেলার সূচনা হয় ১৯০৯ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের সংগঠিত ও শারীরিকভাবে প্রস্তুত করতে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর লালদিঘী ময়দানে এ আয়োজন শুরু করেন।

প্রতি বছর বাংলা ১২ বৈশাখ লালদিঘী মাঠে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে তিনদিনব্যাপী মেলা বসে, যা চট্টগ্রামবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়। তবে চলতি বছর এসএসসি পরীক্ষার কারণে মেলার সময় একদিন কমানো হয়েছে।
সানা/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই