গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুত দৌলতদিয়া ঘাট

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৩ এএম ২০২৬
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুত দৌলতদিয়া ঘাট
ছবি

ছবি সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে ঘাট কর্তৃপক্ষ।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, যানবাহনের বাড়তি চাপ সামাল দেওয়ার অভিজ্ঞতা আমাদের রয়েছে। ২৫ ডিসেম্বর বা তার আগে ও পরে আমরা আশা করছি দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে কোনো সমস্যা হবে না। বহরে ছোট-বড় ১৫টি ফেরি থাকলেও বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় ১০টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বিবেচনায় বহরে থাকা সবগুলো ফেরি চালানোর প্রস্তুতিও রয়েছে। এছাড়া বর্তমানে তিনটি ঘাট সচল রয়েছে। ফলে আশা করছি যানবাহনের বাড়তি চাপ হলেও কোনো সমস্যা হবে না।


এদিকে ফেরি ঘাটের পাশাপাশি যাত্রী পারাপারে দৌলতদিয়া লঞ্চ ঘাটেও বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে।


দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নূরুল আনোয়ার মিলন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নিয়মিত ১৬ থেকে ১৭টি লঞ্চ চলাচল করছে এবং সবগুলো লঞ্চের ফিটনেস রয়েছে। বর্তমানে যাত্রীর সংখ্যা খুবই কম। দিনে এক হাজার থেকে এক হাজার দুইশ যাত্রী পারাপার হয়। তবে দিনে ৮ থেকে ১০ হাজার যাত্রী পারাপারের সক্ষমতা আমাদের রয়েছে। ফলে ২৫ ডিসেম্বর যাত্রীর চাপ বাড়লেও কোনো সমস্যা হবে না।


অপরদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর বা তার আগে ও পরে রাজবাড়ীসহ দক্ষিণাঞ্চলের হাজার হাজার যানবাহনে কয়েক লাখ মানুষ ঢাকামুখী হবে বলে ধারণা করা হচ্ছে।


এসি/আপ্র/২৩/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে