গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নতুন কুঁড়ি স্পোর্টসে কৃতিত্ব অর্জনে লক্ষ্মীপুরে সংবর্ধনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০২ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ১৭:০১ এএম ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে কৃতিত্ব অর্জনে লক্ষ্মীপুরে সংবর্ধনা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টসে কৃতিত্ব অর্জন করায় লক্ষ্মীপুরে ৮৫ জন খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে পৌরসভা। বুধবার (১৩ মে)বিকেলে পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সম্মাননা প্রদান করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর আটটি ইভেন্টের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভা সাতটি ইভেন্টে অংশগ্রহণ করে ছয়টিতে পদক অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এর মধ্যে কাবাডিতে বালক ও বালিকা বিভাগে জেলা চ্যাম্পিয়ন, ফুটবলে বালক বিভাগে জেলা চ্যাম্পিয়ন, দাবায় জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ক্রিকেটে জেলা রানার্সআপ এবং সাঁতারে এগারোটি পদকসহ অ্যাথলেটিকসে দুটি পদক অর্জন করে খেলোয়াড়রা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল এবং সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, খেলোয়াড়দের এই অর্জন ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আর্থিক বিষয় নয়, বরং খেলোয়াড়দের সম্মান ও অনুপ্রেরণা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সানা/আপ্র/১৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই