গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে তথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০৭:১৬ এএম ২০২৬
বাগেরহাটে তথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ছবি

ছবি সংগৃহীত

‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাব সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) খুলনার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

সেমিনারের সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) খুলনার উপপ্রধান এ এস এম কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার মেহেদি হাসান।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ভুল তথ্য বিস্তার প্রতিরোধে সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে। কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করতে এবং নাগরিকদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে ফ্যাক্ট-চেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, তথ্যের গেটকিপার হিসেবে সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে উৎসের যথার্থতা যাচাইয়ের দায়িত্ব রয়েছে। এতে পেশাদারিত্ব রক্ষার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াও সুসংহত হয়।
সানা/আপ্র/১৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই