গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

জামালপুর ঢেংগার গড়ে আধুনিক হাসপাতালের উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ০৮:২৪ এএম ২০২৬
জামালপুর ঢেংগার গড়ে আধুনিক হাসপাতালের উদ্বোধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ঢেংগার গড়ে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে ‘আজিম উদ্দিন মন্ডল হসপিটাল লিমিটেড’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

হাসপাতালটির চেয়ারম্যান একে এম তুহিন উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি হাসপাতালের ফলক উন্মোচন ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

হাসপাতালের পরিচালক একে এম মেহবুব উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক চায়না পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদ আলম এবং জেলা সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গ্রামীণ জনপদের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত আনন্দের। আজিম উদ্দিন মন্ডল হসপিটাল এ অঞ্চলের চিকিৎসা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানটি সাধারণ ও অসহায় মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবে।
সানা/আপ্র/১৭/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই