গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই থেকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ২১:১৯ এএম ২০২৬
জুলাই থেকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় আগামী জুলাই মাস থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন।

বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানও পরিদর্শন করেন এবং নিজে খাবার খেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া হাসপাতালের নষ্ট বেড ও অপ্রয়োজনীয় সরঞ্জাম আগামী সাত দিনের মধ্যে নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেন মন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, বর্তমান আউটসোর্সিংভিত্তিক কর্মী নিয়োগ পদ্ধতি বন্ধ করে বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়টি সরকার বিবেচনা করছে। তার অভিযোগ, আউটসোর্সিং ব্যবস্থায় একাধিক স্তরের ঠিকাদার কর্মীদের প্রাপ্য অর্থের বড় একটি অংশ আত্মসাৎ করছে, যা বন্ধ করা প্রয়োজন।

বেসরকারি ক্লিনিকগুলোর কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ ক্লিনিক চিহ্নিত করে বন্ধ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় দুই কোটি শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। সরকারের কাছে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং যেসব শিশু এখনও টিকার আওতায় আসেনি, তাদের অন্তর্ভুক্ত করতে কার্যক্রম চলমান রয়েছে।

স্বাস্থ্যখাতে বিভিন্ন সীমাবদ্ধতা ও জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “অনেক ঘাটতি থাকার পরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছি।”

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, এক লাখের বেশি ডেঙ্গু স্যালাইন মজুদ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, চলতি বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, জনবল নিয়োগ এবং সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যয় করা হবে।

পরিদর্শনকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, হাসপাতাল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৭/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই