গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সম্পত্তি না দেওয়ায় মাকে হত্যাচেষ্টা, ছেলে ও বউ গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৫:৩২ এএম ২০২৬
সম্পত্তি না দেওয়ায় মাকে হত্যাচেষ্টা, ছেলে ও বউ গ্রেফতার
ছবি

মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলে ও ছেলের বউ গ্রেফতার -ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়াকে কেন্দ্র করে মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলে ও ছেলের বউকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৬ জুন রাত ৮টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা খোতেজা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তাঁর বড় ছেলে ফখরুল রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা স্বপ্না (৩০) সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা তাকে মারধর করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় খোতেজা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ছোট ছেলে রাকিব হোসেন আহত অবস্থায় মাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগীর ছোট ছেলে রাকিব হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ফখরুল রাজু ও তাঁর স্ত্রী মানিকা স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাহিনুর ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই