গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেইউজে আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ০৬:১৪ এএম ২০২৬
কেইউজে আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভা
ছবি

শনিবার খুলনা সাংবাদিক ইউনিয়ন-এর সাবেক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা -ছবি প্রতিনিধি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-খুলনা-১০০৮)-এর সাবেক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ রাখা এবং কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সাবেক নেতৃবৃন্দ সংগঠন পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সভায় বক্তারা বলেন, আদালতের আদেশ এবং সংগঠনের গঠনতন্ত্রের মর্যাদা সমুন্নত রেখেই সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। যারা আদালতের আদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা সংগঠনকে ক্ষতিগ্রস্ত করছেন বলেও মন্তব্য করেন তাঁরা। নেতৃবৃন্দ সবাইকে আদালতের রায় যথাযথভাবে অনুধাবন ও অনুসরণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ ও আনোয়ারুল ইসলাম কাজল। সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য দেন মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, মো. আবুল বাশার ও আসাদুজ্জামান খান রিয়াজ।

এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবীর, শেখ কামরুল আহসান, দেবব্রত রায় দেবু, বিমল সাহা, সাবেক নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, সিনিয়র সাংবাদিক শামীম আশরাফ শেলী, নূর হাসান জনি, হাসানুর রহমান তানজির, আল মাহমুদ প্রিন্স, তুফান গাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই