গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬

মেনু

জমি বিরোধে বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ০৩:৩৬ এএম ২০২৬
জমি বিরোধে বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গুচ্ছগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন)  সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী শালিকা গ্রাম থেকে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে ৬০ থেকে ৭০ জনের একটি দল রাজাপুর গুচ্ছগ্রামে আসে। তারা প্রথমে বাড়ির চারপাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এবং পরে মূল ফটকের তালা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘরে থাকা দুটি স্টিলের আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী আব্দুল হালিম জানান, তার মায়ের ৩৩ শতক জমি উত্তরাধিকার সূত্রে দুই ভাইয়ের মধ্যে বণ্টনের কথা ছিল। ভূমি অফিসের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা নিজেদের অংশ বুঝিয়ে দেওয়ার দাবি জানালে প্রতিপক্ষ আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির কথা বলে। পরে বিরোধটি আদালতে গড়ায়।

তিনি আরো জানান, এর আগেও জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে মারধরের শিকার হতে হয়েছে। তার ভাই সেলিম রেজা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুল হালিমের দাবি, সম্প্রতি তার প্রবাসী ছেলে দেশে ফেরার পর সকালে প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে সন্ধ্যায় তাদের বাড়িতে হামলা চালানো হয়।

তার অভিযোগ, হামলাকারীরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এতে তার প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/২৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পরকীয়ার জেরে স্বামী হত্যা, তিনজনের যাবজ্জীবন
২৬ জুন ২০২৬

পরকীয়ার জেরে স্বামী হত্যা, তিনজনের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে মুকুল মল্লিককে হত্যার দায়ে তার স্ত্রী, কথিত প্রে...

টঙ্গীতে ৫১ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
২৬ জুন ২০২৬

টঙ্গীতে ৫১ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনে প্রায় ৫১ কোটি টাকা ব্...

গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ব্যর্থ করল বিজিবি
২৬ জুন ২০২৬

গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ব্যর্থ করল বিজিবি

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএস...

ছুটি দেওয়া হয়নি অসুস্থ শ্রমিককে, কারখানায় মৃত্যু, শ্রীপুরে বিক্ষোভ
২৬ জুন ২০২৬

ছুটি দেওয়া হয়নি অসুস্থ শ্রমিককে, কারখানায় মৃত্যু, শ্রীপুরে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অসুস্থ হয়ে পড়া এক পোশাকশ্রমিক ছুটি না পাওয়ার অভিযোগের মধ্যে কারখানায় কাজরত অবস্থা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে