গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মেনু

বাগেরহাটে যুব দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০২:২৬ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০৩:৪০ এএম ২০২৬
বাগেরহাটে যুব দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত
ছবি

ছবি প্রতিনিধি

বাগেরহাটের যুবসমাজকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ বাড়ানোর লক্ষ্যে দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলা হলরুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থা, অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও অ্যাক্টিভিস্টা রামপালের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বাগেরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সংকর কুমার সরকার, বাগেরহাট মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. মাজাহারুল হাসান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা নাজমুছ সাকিব, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন এবং সহ-সভাপতি এস এম রাজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, বাগেরহাটের অনেক যুবক-যুবতী তথ্যের অভাব, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে দুর্বল যোগাযোগের কারণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে অংশ নিতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মেরিন একাডেমি এবং মহিলা বিষয়ক অধিদপ্তর পৃথক বুথ স্থাপন করে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, ভর্তি প্রক্রিয়া, যোগ্যতা, সময়কাল এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তথ্য প্রদান করে। পাশাপাশি বাঁধন মানব উন্নয়ন সংস্থার নিবন্ধন বুথ থেকে আগ্রহী যুবকদের নিবন্ধনের সুযোগ রাখা হয় এবং কিউআর কোডের মাধ্যমে সহজ নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়।

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

উলিপুরে নদীভাঙন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন
৩০ জুন ২০২৬

উলিপুরে নদীভাঙন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

মো: আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩ নম্বর সাহেবের আগলা ইউনিয়নের চৌদ্দ কু...

মুজিবনগর সীমান্তে সাত জনের পুশইন ব্যর্থ
৩০ জুন ২০২৬

মুজিবনগর সীমান্তে সাত জনের পুশইন ব্যর্থ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (...

সাতক্ষীরা সীমান্তে জব্দ ৭৫ কোটি টাকার মাদক ধ্বংস
৩০ জুন ২০২৬

সাতক্ষীরা সীমান্তে জব্দ ৭৫ কোটি টাকার মাদক ধ্বংস

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৭৫ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিম...

জামালপুর পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
৩০ জুন ২০২৬

জামালপুর পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

সুজাউদ্দৌলা সুজন: জামালপুর পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৫৬ টাকা ১১ পয়সার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট বিতর্ক ও হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি ট্রাইব্যুনালকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার একটি প্রচেষ্টা। আপনি কি মনে করেন চিফ প্রসিকিউটরের মন্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে