গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে ড্যাব মহাসচিব

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২০:১৫ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১১:৪৩ এএম ২০২৬
জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে ড্যাব মহাসচিব
ছবি

ছবি প্রতিনিধি

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁকে স্বাগত জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পরিদর্শনকালে ডা. জহিরুল ইসলাম শাকিল হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও সেবার মান অক্ষুণ্ন রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরো বলেন, চিকিৎসাসেবার মান আরো উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাখাতে দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখার মাধ্যমে মানুষের আস্থা আরো সুদৃঢ় করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শনকালে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসা শিক্ষা পরিচালক ডা. এফ এম মোস্তফা সরকার, ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই