গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় গ্রেফতার ৩

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৮ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:১৬ এএম ২০২৬
টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় গ্রেফতার ৩
ছবি

ছবি প্রতিনিধি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। গত মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৮), একই এলাকার ঈদগাহ রোডের মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল সজীব (৩৫) এবং কেরানীর টেক এলাকার মৃত বাবুল খাঁর ছেলে রনি খাঁ (৩৯)।

পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গী শিল্পাঞ্চলে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একদল ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া দেয়। ওই সময় একটি কারখানায় বিদেশি ক্রেতাদের একটি প্রতিনিধিদল অবস্থান করছিল। ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।

এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সশস্ত্র মহড়ায় অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/২/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই