গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

শব্দদূষণ বন্ধের দাবিতে কানে তুলা, হাতে থালা-চামচ নিয়ে শিক্ষকের প্রতিবাদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২৫ এএম ২০২৬
শব্দদূষণ বন্ধের দাবিতে কানে তুলা, হাতে থালা-চামচ নিয়ে শিক্ষকের প্রতিবাদ
ছবি

শব্দদূষণের প্রতিবাদে রোববার সকালে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলেজশিক্ষক মো. নুরুজ্জামান -ছবি সংগৃহীত

শব্দদূষণের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক কলেজশিক্ষক। কানে তুলা দিয়ে এবং হাতে থালা-চামচ নিয়ে রাস্তায় নেমে শব্দদূষণ বন্ধের দাবি জানান তিনি।

রোববার (১২ জুলাই) সকালে হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের প্রভাষক মো. নুরুজ্জামান নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে এ কর্মসূচি পালন করেন। এ সময় তার গলায় ঝোলানো ছিল—‘শব্দদূষণ বন্ধ চাই, নিরাপদ পৃথিবী চাই’ লেখা একটি ব্যানার।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে থালা-চামচ বাজিয়ে শব্দদূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি।

প্রভাষক নুরুজ্জামান বলেন, বিয়ে, খতনা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে সাউন্ড ব্যবহারের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি বলেন, বর্তমানে এইচএসসি পরীক্ষার সময়ও অনেক জায়গায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করছে। শব্দদূষণ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে উল্লেখ করে তিনি আইন প্রয়োগে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে নুরুজ্জামান একাই এই কর্মসূচি পালন করলেও পরে কয়েকজন পথচারী ও স্থানীয় ব্যবসায়ী তার সঙ্গে সংহতি প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে এলাকার মানুষ সমস্যায় রয়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, “শব্দদূষণ অবশ্যই সবার জন্য ক্ষতিকর। এ বিষয়ে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, তা আমরা বিবেচনা করব।”

শিক্ষকের এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে এমন সচেতনতা কার্যক্রম মানুষের মধ্যে দায়িত্ববোধ বাড়াতে ভূমিকা রাখবে।
সানা/আপ্র/১৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই