গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:১০ এএম ২০২৬
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউচপাড়া এলাকার টোকিও টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বড় ছুরি ও তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ঝালকাঠির নলছিটি থানার মো. হৃদয় হোসেন আব্দুল্লাহ (২৯), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার রাকিব (২৯), জয়দেবপুরের নয়াপাড়া এলাকার কফিল উদ্দিন (৫৫) এবং টঙ্গী পশ্চিম থানার কড়ইতলা বস্তির মো. আনোয়ার হোসেন (৪০)।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মো. মনোহর আলীর নেতৃত্বে পুলিশের একটি টহল দল রোববার ভোরে দায়িত্ব পালন করছিল। রাত ৩টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টোকিও টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত ৪টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ২৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি লোহার ছুরি এবং ১২ ও ১০ ইঞ্চি মাপের তিনটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, চক্রটি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 
সানা/আপ্র/১৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই