গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিভাসুতে উৎসবমুখর পরিবেশে অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:১৬ এএম ২০২৬
সিভাসুতে উৎসবমুখর পরিবেশে অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ ম্যাচে অংশ নেন অফিসার সমিতির সদস্যরা।

প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মির্জা ফারুক ইমাম, অর্থ ও হিসাব পরিচালক মো. আবুল কালাম, প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী, অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি মো. ইয়াছিন চৌধুরী, উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. কাজী রোখসানা সুলতানা, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফ্যালকন একাদশ ও ঈগল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৬-৫ গোলের ব্যবধানে ফ্যালকন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঈগল একাদশ।

ঈগল একাদশের দলনেতৃত্বে ছিলেন অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান। অন্যদিকে ফ্যালকন একাদশের দল ব্যবস্থাপক ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. ইয়াছিন চৌধুরী।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি উভয় দলের সব খেলোয়াড়কে পদক ও স্মারক পুরস্কার প্রদান করা হয়।

এর আগে ম্যাচ শুরুর প্রাক্কালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমানসহ অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। আয়োজকরা জানান, কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগত বন্ধন আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
সানা/আপ্র/২৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই