গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জলাবদ্ধতামুক্ত নগর গড়তে খাল সচল রাখা জরুরি: মেয়র

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:২৮ এএম ২০২৬
জলাবদ্ধতামুক্ত নগর গড়তে খাল সচল রাখা জরুরি: মেয়র
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম মহানগরীকে জলাবদ্ধতামুক্ত করতে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ সচল রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নগরের জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে বারাইপাড়া খাল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে মেয়র খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি খাল দখল, ময়লা-আবর্জনা ফেলা এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

মেয়র বলেন, চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করতে হলে খালগুলো সচল রাখার বিকল্প নেই। খাল দখল, আবর্জনা ফেলা কিংবা পানি প্রবাহে বাধা সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়া সম্ভব নয়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খাল-নালা পরিষ্কার রাখা এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়মিত খাল ও নালা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে। কোথাও অবৈধ দখল বা পানি প্রবাহে বাধা থাকলে তা দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে। এ জন্য খালগুলোর নিয়মিত তদারকি, আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরো জোরদার করা হবে।

এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী ফরহাদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই