গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তথ্যমন্ত্রীর বাড়িতে ইলিশ-রসমালাইয়ে মার্কিন রাষ্ট্রদূতকে বরিশালী আপ্যায়ন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৪০ এএম ২০২৬
তথ্যমন্ত্রীর বাড়িতে ইলিশ-রসমালাইয়ে মার্কিন রাষ্ট্রদূতকে বরিশালী আপ্যায়ন
ছবি

সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন -ছবি সংগৃহীত

বরিশাল সফরের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক কূটনৈতিক কর্মসূচির বাইরে ভিন্নধর্মী এক আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।

বরিশালের মাটি, মানুষ ও স্থানীয় খাদ্যঐতিহ্যের সঙ্গে রাষ্ট্রদূতকে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান।

মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে গ্রামীণ পরিবেশে দেশীয় খাবারের আয়োজনের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

রাষ্ট্রদূতের জন্য আয়োজিত দুপুরের খাবারে ছিল বরিশালের ঐতিহ্যবাহী ভাজা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ। এর সঙ্গে ছিল নানা ধরনের ভর্তা, ভাজি এবং গ্রামবাংলার পরিচিত বেশ কিছু দেশীয় খাবার।

নদীমাতৃক বরিশালের খাদ্যসংস্কৃতিতে ইলিশের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ঐতিহ্যের প্রতীক হিসেবেই রাষ্ট্রদূতের জন্য খাবারের আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ইলিশসহ বিভিন্ন মাছের পদে। ভর্তা, ভাজি ও দেশীয় খাবারের বৈচিত্র্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় বরিশালের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি এবং বাঙালির ঐতিহ্যবাহী আতিথেয়তা।

মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর সুপরিচিত শচীন ঘোষের রসমালাই, দধি ও বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

গ্রামের বাড়ির আঙিনায় চারা রোপণ থেকে শুরু করে স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ-পুরো আয়োজনেই ছিল বরিশালের মাটি ও মানুষের নিজস্ব সংস্কৃতির পরিচয়। আনুষ্ঠানিক কূটনৈতিক কর্মসূচির বাইরে এ মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে মার্কিন রাষ্ট্রদূত কাছ থেকে জানার সুযোগ পান বরিশালের আঞ্চলিক খাদ্যঐতিহ্য ও বাঙালির অতিথিপরায়ণতার অনন্য রূপ।

সানা/কেএমএএ/আপ্র/১০/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই