গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:১৭ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৫৪ এএম ২০২৬
বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. নুর আলম, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে অন্যের বাড়িতে উঁকি দেওয়াকে কেন্দ্র করে জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের গাজীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি ছয় সন্তান রেখে গেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজের নৌকা দেখতে নদীর ঘাটে যান জাকির হোসেন। ঘাট থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের একটি বাড়িতে তিনি উঁকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির লোকজনসহ কয়েকজন তাকে মারধর করেন বলে পরিবারের অভিযোগ।

জাকিরের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে ভোরের দিকে তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে অভিযুক্ত পরিবারের দাবি, মারধরের কারণে জাকিরের মৃত্যু হয়নি। তাদের ভাষ্য, চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে অপমানবোধ থেকে জাকির নিজেই বিষপান করে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মাধবদী থানা পুলিশ জানিয়েছে, জাকিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সানা/আপ্র/১০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই