গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২২ এএম ২০২৬
এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়
ছবি

ছবি সংগৃহীত

তৈরি পোশাক খাতের ঘুরে দাঁড়ানোর প্রভাবে এক বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই মাসে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে মাসভিত্তিক হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ১১ শতাংশ।

মাসভিত্তিক আয় কমলেও বিশ্ববাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনো প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা। বিশেষ করে তৈরি পোশাক খাতে ভালো প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

শুধু সেপ্টেম্বর মাসে এক বছরের ব্যবধানে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এ সময়ে মোট রপ্তানি আয় হয়েছে ১৩ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

অর্থাৎ, তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবছরের প্রথম প্রান্তিকেও দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

সূত্র: ডয়চে ভেলে বাংলা

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে, মাছ, সবজির দাম চড়া, ব্রয়লার ১৮০
০২ অক্টোবর ২০২৬

স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে, মাছ, সবজির দাম চড়া, ব্রয়লার ১৮০

রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে এখনো স্বস্তি ফেরেনি। শীতের সবজির মৌসুম আসন্ন, তবুও বাজারে এর প...

এবার মাগুরায় ২০ ইউনিট বিদ্যুতের বিল ২৯ হাজার ১৩৮ টাকা
০১ অক্টোবর ২০২৬

এবার মাগুরায় ২০ ইউনিট বিদ্যুতের বিল ২৯ হাজার ১৩৮ টাকা

মাগুরায় এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ২৯ হাজার ১৩৮ টাকার বিল এসেছে।...

জুলাই ও আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে
০১ অক্টোবর ২০২৬

জুলাই ও আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে

চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (...

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
০১ অক্টোবর ২০২৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সব ধরনের নৌযানে যাত্রী ভাড়া বাড়িয়েছে সরকার।মঙ্গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে