গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশীয় শিল্পে কর রেয়াত, ইলেকট্রনিক পণ্যের দাম কমবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ২২:৫০ এএম ২০২৬
দেশীয় শিল্পে কর রেয়াত, ইলেকট্রনিক পণ্যের দাম কমবে
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পের বিকাশে ব্যাপক কর রেয়াত ও শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এর ফলে দেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের দাম কমতে পারে, যদিও কিছু আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় শিল্পকে আরো প্রতিযোগিতামূলক করা, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে বিভিন্ন খাতে বিদ্যমান কর অব্যাহতি ও শুল্ক সুবিধার মেয়াদ বাড়ানোর প্রস্তাব রাখা হতে পারে।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ইলেকট্রনিকস উৎপাদন খাতে। প্রস্তাবিত সুবিধা কার্যকর হলে দেশে উৎপাদিত টেলিভিশন, ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ও মনিটরের দাম কমতে পারে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি ও ই-বাইক উৎপাদনেও কর রেয়াত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ওষুধ শিল্পের কাঁচামাল, হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত রিং, চোখের লেন্স, শিশুখাদ্য এবং চাল, ডাল, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর চিন্তাভাবনা চলছে। ফলে এসব পণ্যের বাজারদর কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের জন্যও স্বস্তির খবর আসতে পারে। তাদের ওপর বর্তমানে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর প্রত্যাহারের প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে দেশীয় শিল্প সুরক্ষার অংশ হিসেবে কিছু আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাজুবাদাম, ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী, সিগারেটের কাগজ, বিদেশি মদ, প্রসাধনী, উচ্চমূল্যের মাছ এবং নিকোটিনজাত পণ্য। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

এ ছাড়া সিগারেটের মূল্য বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। আমদানি করা বিলাসপণ্য ও উচ্চমূল্যের খাদ্যপণ্যের ওপর অতিরিক্ত কর আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় শিল্পকে উৎসাহিত করা এবং বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এবারের বাজেটে কর ও শুল্ক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসি/আপ্র/০৯/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই