গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ
ছবি

ছবি সংগৃহীত

বলিউডি পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার দুই পর্বই ‘কাঁপিয়ে দিয়েছে’। দর্শকরা সিনেমাটি নিয়ে প্রশংসায় মুখর হলেও নীরব থেকেছেন বলিউড ইন্ডাস্ট্রির তিন খান। যা নিয়ে সমালোচনাও তৈরি হয়। অবশেষে রাণবীর সিং ও অক্ষয় খান্নার এই সিনেমাটি নিয়ে কথা বলেছেন শাহরুখ খান। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোশাল মিডিয়ায় শাহরুখের ‘এসআরকে’ চ্যাট সেশনে দর্শকরা অভিনেতার কাছে ‘ধুরন্ধর’ সিরিজ নিয়ে জানতে চান।


‘এসআরকে’ সেশনে এক অনুরাগী শাহরুখকে সরাসরি প্রশ্ন করেন, ‘আপনি কি ধুরন্ধর দেখেছেন?’ উত্তরে শাহরুখ লিখেছেন “সিনেমার দুটো সিরিজই দারুণ লেগেছে।” পুরো টিমের কাজ ‘অসাধারণ’ বলেও মন্তব্য করেন শাহরুখ। 

শাহরুখের এই মন্তব্যের আগে বলিউডের একাধিক তারকা ‘ধুরন্ধর’ সিনেমার প্রশংসা করেছিলেন। অক্ষয় কুমার, করণ জোহর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, শিল্পা শেঠি, প্রীতি জিনতা থেকে শুরু করে হৃতিক রোশন, অনুপম খের এবং রাজকুমার রাওয়ের মত তারকা। 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ, আল্লু অর্জুন এবং বিজয় দেবরকোণ্ডাও কলাকুশলীদের প্রশংসা করেছিলেন। কিন্তু প্রশ্ন ছিল আমির খান, সালমান খান ও শাহরুখের প্রতিক্রিয়া নিয়ে।


অবশেষে শাহরুখও প্রতিক্রিয়া জানালেন। ‘ধুরন্ধর’ মুক্তি পায় ২০২৫ সালের ৫ ডিসেম্বর। মুক্তির পর থেকেই বক্সঅফিসে আলোড়ন তোলে এই সিনেমা। মাত্র ১৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী আয় করে ৬০০ কোটি রুপির বেশি। এই স্পাই থ্রিলারে রাণবীর অভিনয় করেছেন হামজা চরিত্রে। 

যিনি একজন ভারতীয় গোয়েন্দা, করাচির অপরাধী চক্র ও সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করেন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন। তবে সব ছাপিয়ে খল চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। 

তার উপস্থিতি এবং জটিল চরিত্র নির্মাণ সিনেমার অন্ধকার জগৎকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল। সিনেমার দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পর্দায় আসে ২০২৬ সালের ১৯ মার্চ। এই কিস্তিও বক্সঅফিসে ঝড় তোলে।


এদিকে শাহরুখ এখন ব্যস্ত তার বহু প্রতীক্ষিত ‘কিং’ সিনেমা নিয়ে। ‘এসআরকে’ সেশনে এসেছে ‘কিং’ সিনেমার প্রসঙ্গ। একজন লিখেছেন, “স্যার, ‘কিং’ নিয়ে কিছু খবর দিন। তিন বছর আগে প্রেক্ষাগৃহে আপনার শেষ সিনেমা দেখেছি। আর কত অপেক্ষা করাবেন?

অন্তত একটা ঝলক দেখান।“ উত্তরে শাহরুখ লিখেছেন, “এ বার সিনেমাটি দেখবেন। আর অপেক্ষা করাচ্ছি না। ভালো একটা সিনেমা করছি, যাতে মনটা তৃপ্ত হবে। ২৪ ডিসেম্বরের জন্য তৈরি হন।” সিনেমার কাজ যে একেবারে নির্বিঘ্নে এগোয়নি, সে কথাও জানিয়েছেন শাহরুখ। শুটিং চলাকালীন একাধিক বার চোট পেয়েছেন অভিনেতা। 

সেই কারণে মাঝে কাজ বন্ধও রাখতে হয়েছিল। শাহরুখের কথায়, “শুটিংয়ের সময়ে কয়েক বার চোট পেয়েছিলাম। তাই বার বার কাজ থামাতে হয়েছে। এখন সব চোট সেরে গিয়েছে। সিনেমার কাজও প্রায় শেষ। তাই সব ঠিকঠাকই চলছে।”


সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, রাঘব জুয়াল, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং অনিল কাপুরসহ আরও অনেকে।

ডিসি/আপ্র/১৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক যাত্রার পর একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে...

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা
১৬ সেপ্টেম্বর ২০২৬

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা

মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার পর মার্কিন র‌্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের ‘লুপ’ সফর থেকে বাদ দেওয়া...

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে মানুষের কাছে...

নারীদের উদ্দেশে সাফা কবির, নিজের জায়গা তৈরি করো
১৬ সেপ্টেম্বর ২০২৬

নারীদের উদ্দেশে সাফা কবির, নিজের জায়গা তৈরি করো

শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা সাফা কবিরের। ছোট পর্দায় নিজের উপস্থিতি দিয়ে পরিচিতি ও জনপ্রিয়তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই