গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই দশক পর ফিরছে শাহরুখের ‘ম্যায় হুঁ না’!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
দুই দশক পর ফিরছে শাহরুখের ‘ম্যায় হুঁ না’!
ছবি

ছবি সংগৃহীত

ফারহা খানের নির্দেশনায় ২০০৪ সালে নির্মিত হয়েছিল সেই বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ম্যায় হুঁ না’। এক কলেজপড়ুয়ার শিক্ষিকার প্রেমে পড়ার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আজও হিন্দি সিনেমার দর্শকের স্মৃতিতে অমলিন। সিনেমাটি মুক্তির দুই দশক পেরিয়ে গেলেও দর্শকের উন্মাদনায় এতটুকু কমতি নেই। 

 

বরং টেলিভিশনের পর্দায় যখনই সিনেমাটি দেখানোর সুযোগ আসে, দর্শকের অনেকেই আবারও চোখ রাখেন প্রিয় সিনেমাটিতে।

 


এবার সিনেপ্রেমীদের সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিতে সিক্যুয়েল নিয়ে জল্পনা উসকে দিলেন পরিচালক ফারহা খান নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের একটি পোস্টে ফারহার দেওয়া উত্তর থেকেই ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হোটেলের একটি ঘরে বসে সিনেমাটি দেখছিলেন অর্জুন। 

একটি ক্লিপ শেয়ার করে তিনি লেখেন, ‘অলটাইম ফেভারিট।’ একই সঙ্গে যত দ্রুত সম্ভব সিনেমাটির একটি সিক্যুয়েল তৈরির আবদার জানান তিনি। 

অর্জুনের সেই ইচ্ছের কথা ফারহাকে ট্যাগ করে জানানো হলে কথোপকথনে আসে নতুন মোড়। অর্জুনকে ফারহা জবাব দেন, ‘যদি কোনও কিছু অন্তর থেকে চাও অর্জুন কাপুর, অনেক ভালোবাসি।’


সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের এই কথোপকথনের সঙ্গে অনেকেই ‘ওম শান্তি ওম’ সিনেমার বিখ্যাত সংলাপের মিল খুঁজে পেয়েছেন। সংলাপটির বক্তব্য হলো—কোনো কিছু মন থেকে চাইলে পুরো মহাবিশ্বও যেন সেই ইচ্ছা পূরণের পথ তৈরি করতে চেষ্টা করে। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে অর্জুন ও ফারহার কথোপকথন। বিশেষ করে শাহরুখ খানের ভক্তরা ‘ম্যায় হুঁ না’র দ্বিতীয় কিস্তির সম্ভাবনা নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। 

ফারহার জবাবকে অনেকেই সিনেমাটির সিক্যুয়েল তৈরির সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই দেখছেন। ‘ম্যায় হুঁ না’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল ফারহা খানের। শাহরুখ খান ও সুস্মিতা সেনসহ একাধিক তারকাকে নিয়ে নির্মিত নিজের প্রথম সিনেমাতেই সফল পরিচালকের স্বীকৃতি পান তিনি। 

 

অনেকদিন ধরেই ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। এবার দেখার পালা, শেষ পর্যন্ত সিনেমাটির দ্বিতীয় কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না।

ডিসি/আপ্র/২৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘জেলার ২’ সিনেমার ঝলক, নজর কাড়লেন বিদ্যা বালান
২৬ সেপ্টেম্বর ২০২৬

‘জেলার ২’ সিনেমার ঝলক, নজর কাড়লেন বিদ্যা বালান

প্রেক্ষাগৃহে এখনো আসেনি ভারতীয় সিনেমা ‘জেলার ২’, তবে এর ঝলকেই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন অভিনেত্র...

মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তাসনুভা তিশা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তাসনুভা তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চার দিন আগে হৃদরোগে আক...

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
২৬ সেপ্টেম্বর ২০২৬

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রিয় তারকাকে ঘ...

সাবেকি সাজে ফের আলোচনায় স্নিগ্ধা চৌধুরী
২৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেকি সাজে ফের আলোচনায় স্নিগ্ধা চৌধুরী

বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। অর্থন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই