গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৯ এএম ২০২৬
সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!
ছবি

ছবি সংগৃহীত

 

সমুদ্রের নীলাভ জল, সাদা বাড়ি আর নীল গম্বুজের শহর সান্তোরিনি।

গ্রিসের এই সুন্দর স্থাবে নীল পোশাকে ক্যামেরার সামনে ধরা দিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন।

সাধারণত এমন লুকে এর আগে খুব একটা দেখা যায়নি তাকে। এবার সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তার এই অবতার নজর কেড়েছে ভক্তদের।


রোববার দুপুরে ফেসবুকে সান্তোরিনি থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন সারিকা। ছবিতে দেখা যায়, নীল রঙের লম্বা গাউনে কখনো দাঁড়িয়ে পোজ দিয়েছেন, কখনো আবার বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি।

দেখা যায়, পেছনে সাদা বাড়ি, নীল গম্বুজ আর এজিয়ান সাগরের দৃশ্য। সব মিলিয়ে ছবিগুলোতে সান্তোরিনির চেনা সৌন্দর্যও উঠে এসেছে।

 

ছবিগুলোর ক্যাপশনে সারিকা লিখেছেন, ‘এজিয়ান সাগরের স্বপ্ন যেন সত্যি। যেখানে আভিজাত্যের সঙ্গে মিশেছে এজিয়ানের নীল আর সাদা।’ তার পরনের নীল পোশাক আর চারপাশের নীল-সাদা পরিবেশ যেন একসঙ্গেই মিশে গেছে।


ছোট পর্দা ও মডেলিংয়ে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ সারিকা সাবরিন। বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর নাটকেও অভিনয় করেছেন তিনি।


কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। তবে গাউনে খুব একটা দেখা যায়নি তাকে।

ভক্তরা তার এই লুক দেখে যেন এবার চমকেই গিয়েছে। তাদের মন্তব্য এমন, সারিকাকে যেন নতুন করে দেখছেন তারা।

ডিসি/ আপ্র/১৮/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

জোর করে গাড়িতে তোলা হলে চড় মারতে বাধ্য হন আকাঙ্ক্ষা
১৯ অক্টোবর ২০২৬

জোর করে গাড়িতে তোলা হলে চড় মারতে বাধ্য হন আকাঙ্ক্ষা

অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা হয়তো ভাবেননি আকাঙ্ক্ষা চৌধুরী। ভারতের টেল...

সালমান খানের সঙ্গে কাজ করলেই মরতে হবে, গ্যাংস্টারের হুমকি
১৯ অক্টোবর ২০২৬

সালমান খানের সঙ্গে কাজ করলেই মরতে হবে, গ্যাংস্টারের হুমকি

বলিউড তারকা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর নতুন করে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সামা...

বিচারকের আসনে জয়া আহসান
১৯ অক্টোবর ২০২৬

বিচারকের আসনে জয়া আহসান

রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। প্রতিযোগিতার সিজন ৯-এ বিচারকের আসনে দেখা যাবে দুই বাংলার জনপ...

দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত
১৯ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত

দুর্গোৎসবের আনন্দ নিয়ে শৈশব এবং এই সময়ের মধ্যে পার্থক্য টানতে রাজি নন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে