গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

‘আমি জিতলে বাংলাদেশ জিতবে’, বিশ্বমঞ্চে মাহি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৮ এএম ২০২৬
‘আমি জিতলে বাংলাদেশ জিতবে’, বিশ্বমঞ্চে মাহি
ছবি

ছবি সংগৃহীত

‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো’—পরিবারের কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই এখন সামিরা খান মাহির সবচেয়ে বড় শক্তি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পর এবার তার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা। আত্মবিশ্বাসী মাহির প্রত্যয়, তিনি জিতলে জিতবে বাংলাদেশও।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়।

এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

মাহির বক্তব্যে ব্যক্তিগত সাফল্যের স্বপ্নের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য সম্মান বয়ে আনার প্রত্যাশাও উঠে এসেছে। তার কাছে এই প্রতিযোগিতা এখন শুধু নিজের সৌন্দর্য কিংবা যোগ্যতা প্রমাণের লড়াই নয়; বরং বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার বড় সুযোগ।

ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহির সামনে এবার নতুন চ্যালেঞ্জ। দেশের মঞ্চে বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। সেই লড়াইয়ে মাহি কতটা এগিয়ে যেতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে তার শুভাকাঙ্ক্ষীরা।

এসি/আপ্র/০৮/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

রেসিং জ্যাকেটে মেহজাবীনের নজরকাড়া ফ্যাশন
০৮ নভেম্বর ২০২৬

রেসিং জ্যাকেটে মেহজাবীনের নজরকাড়া ফ্যাশন

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন-সচেতনতার কারণেও বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কখনো...

‘পোলাও-মাংস নয়, মনে থাকবে মানুষের ব্যবহার’
০৮ নভেম্বর ২০২৬

‘পোলাও-মাংস নয়, মনে থাকবে মানুষের ব্যবহার’

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের ব্যক্তিগত উপ...

বয়কটের ঘোষণা দিয়েও ফ্রেন্ডলিস্টে রেখেছে: পরীমনি
০৮ নভেম্বর ২০২৬

বয়কটের ঘোষণা দিয়েও ফ্রেন্ডলিস্টে রেখেছে: পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি বয়কটের ঘোষণা দিয়েও ফেসবুকের বন্ধুতালিকায় তাঁকে রেখে দেওয়ায় সংশ্ল...

সাত ব্যান্ডের গানে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
০৮ নভেম্বর ২০২৬

সাত ব্যান্ডের গানে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

সংহতির জন্য কনসার্ট

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে